Recents in Beach

বখাটে 4⃣র্থ পর্ব Sûmøñ Ãl-Fãrâbî

বখাটে
4⃣র্থ পর্ব
Sûmøñ Ãl-Fãrâbî
.
তানজুঃ তুমি একমাত্র ভাই যে ছোট বোনের জন্ম দিনে বাসায় থাকো না ইচ্ছে করে ।
আমিঃ হুম ।
( পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরালাম )
তানজুঃ এতো সিগারেট খাও কেন?
আমিঃ এটা আমার ব্যাপার । আপনি নাক গলাবেন না ।
তানজুঃ আচ্ছা আমি কি দেখতে খারাপ?
আমিঃ আমি তো সেটা বলি নি । আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর ।
তানজুঃ তাহলে তুমি আমায় বিয়ে করতে চাও না কেন?
আমিঃ হাহাহা।
তানজুঃ আমি কোনো জোক্স বলি নি যে তুমি হাসছো
আমিঃ বিয়ে না করার কারণ টা তোমার ভাবনা শুনে হাসি পেলো।
তানজুঃ কেন?
আমিঃ আপনাকে কেন? আমি কোনো মেয়েকেই বিয়ে করবো না । কারণ বিয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই ।
তানজুঃ কারণ টা জানতে পারি?
আমিঃ কোনো কারণ নেই । ।
তানজুঃ তোমায় একটা গল্প বলি?
আমিঃ যদিও বা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই । তবুও বলেন শুনি
তানজুঃ আজ থেকে প্রায় দুই বছর আগে । যখন হোস্টেল থেকে বাসায় আসলাম । একদিন রাস্তা দিয়ে হাঁটছি । হঠাৎ একটা ছেলেকে দেখলাম অন্য একটা ছেলেকে ধরে পিটাচ্ছে। ছেলেটার প্রতি প্রচুর রাগ হলো এবং এক ধরনের ঘৃণা জন্ম নিলো। এরপর থেকে প্রায় দিনই দেখি ছেলেটা রাস্তার পাশে বসে সিগারেট খায় আর মাঝে মাঝে মারামারি করে । তবে আমি প্রতিদিন ঐ ছেলেটার সামনে দিয়ে হাঁটতাম । আর মনে মনে ভাবতাম একদিন শুধু আমায় কিছু বললে খুব অপমান করবো আর জুতো দিয়ে পিটাবো। কিন্তু কোনো দিন ছেলেটা আমায় কিছু বলে নি । এমন কি কখনো তাকায়ও নি। শুধু আমি কেন লক্ষ করে দেখলাম কোনো মেয়ের দিকেই তাকায় না। একদিন দোকানে গেলাম আইসক্রিম নিতে । ছেলেটা ওখানে বসে সিগারেট খাচ্ছিলো। অনেক সময় ছেলেটার দিকে তাকিয়ে থাকলাম কিন্তু ছেলেটা একবারের জন্য তাকালো না । হঠাৎ পিছনে থেকে শুনতে পেলাম কেউ একজন বললো ঐ সুন্দরী আইসক্রিম না কিনে বডি শো ফাংশন শুরু করো ভালো লাগবে । আমি কথাটা শুনে পিছনে তাকালাম কিন্তু আমার সামনে বসা ছেলেটা তাৎক্ষণাত উঠে এসে ছেলেটাকে পিটাইতে শুরু করলো । আর বলছে চল তোর বোনের বডি শো দেখবো । এরপর কোথায় থেকে যেন দুইটা ছেলে আসলো এসে টিজ করা ছেলেটাকে নিয়ে গেলো। এরপর ঐ ছেলেটা দোকান থেকে সিগারেট নিয়ে চলে গেল । সেদিন থেকে ঐ ছেলেটার প্রতি আমার যে ঘৃণা ছিলো সেটা ভালো লাগায় রুপ নেয়। ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় পরিনত হয়। এরপর একদিন আব্বুর বন্ধুর বাসায় আসলাম । এসে দেখি সেই ছেলেটা ঐ বাসাতেই । মানে ছেলেটা আব্বুর বন্ধুর ছেলে। আর সব থেকে বেশি খুশি হলাম কখন জানো? যখন শুনলাম আব্বু ঐ ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে।
আমিঃ বাহ। অনেক সুন্দর লাভ স্টোরি যাই হোক সাকসেস লাভ স্টোরি ।
তানজুঃ পুরোটা তো শুনলাই না।
আমিঃ এরপর ও আছে বুঝি?
তানজুঃ হুম ।
আমিঃ তো বলেন শুনি
তানজুঃ এরপর একদিন ছেলেটাকে বিয়ের কথা বললো বাসা থেকে কিন্তু ছেলেটা ডিরেক্ট না করে দিলো। এরপর অনেক রাগ নিয়ে ছেলেটার সামনে গেলাম ইচ্ছে ছিলো ছেলেটাকে খুব করে বকা দিবো কিন্তু যেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম অমনি আমার সব কথা এলোমেলো হয়ে যেতে লাগলো। ঐ দিনই আমি প্রথম ওর সাথে কথা বলি।
আমিঃ ওহহ আচ্ছা । তার মানে হচ্ছে সাকসেস লাভ স্টোরি নয়?
তানজুঃ না।
আমিঃ আপনি তো অনেক কিউট একটা মেয়ে । যাই হোক ছেলেটার ঠিকানা টা আমায় দিয়েন আমি আপনার ভেঙে যাওয়া লাভ স্টোরি টা আবার জোরা লাগিয়ে দিবো।
তানজুঃ ছেলেটা তুমি
আমিঃ হা হা হা হা। এতক্ষণ তাহলে আমায় আমার মহাকাব্য শোনানো হলো? আর শালা আমি বোকার মতো শুনলাম আর বাহবা দিলাম ।
তানজুঃ আমার লাভ স্টোরি টা সাকসেস করে দিবে না?
আমিঃ কোনো দিনই সম্ভব নয় ।
( আমি চলে যেতে লাগলাম)
তানজু আমার হাত ধরে আটকালো।
আমিঃ হাত ছাড়ুন ।
( তানজু হাত ছেড়ে দিলো)
তানজুঃ কেন সম্ভব নয় সেটা তো বলো
আমিঃ আমার জীবন টা সম্পূর্ণ টাই অনিশ্চিত । অনেকেই আছে যারা চাতক পাখির মতো একটা সুযোগের অপেক্ষা করছে আমার উপর হায়নার মতো আক্রমণ করার জন্য । আর আমি এটাও জানি আজ হোক বা কাল আমায় ওদের হাতেই চিরতরে শায়িত হতে হবে ।
তানজুঃ তোমায় মারবে কেন? তুমি তো সবার ভালো করার চেষ্টা করো
আমিঃ যারা ধনীর অন্যায় আবদার পূর্ণ করে তাদের কোনো শত্রু থাকে না। কারণ দিন এনে দিন খাওয়া মানুষ গুলো বড়লোক নামের হায়নাগুলোকে ভয় পায় তাই তারা নিজেদের ক্ষতি হওয়ার পরও মুখ বুজে সব সহ্য করে । কখনো মুখ ফুটে একটি কথা বলে না । কিন্তু যারা ধনীর বিপক্ষে গিয়ে কোনো গরীব মানুষের ভালো করার চেষ্টা করে তার শত্রুর কমতি থাকে না । যাই হোক এতো কিছু আপনার মাথায় ঢুকবে না । তবে মাথায় যে বিয়ের চিন্তা ঢুকছে সেটা বের করে দিন। আপনার জন্য ভালো হবে ।
তানজুঃ আচ্ছা ঠিক আছে। বিয়ের চিন্তা বাদ দিতে পারি তবে একটা শর্তে
আমিঃ কি?
তানজুঃ তুমি যদি আমায় তোমার সাথে সব সময় রাখো আর আমায় বন্ধু করো।
আমিঃ হাহাহা। বন্ধু করতে পারি কিন্তু সাথে রাখতে পারবো না । কারণ আমি চাই না কোনো মেয়ে আমার আশেপাশে থাকুক ।
তানজুঃ তাহলে বন্ধু তো হতে পারি
আমিঃ আচ্ছা । তবে বিয়ের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে?
তানজুঃ আচ্ছা ঠিক আছে । একটা রিকুয়েষ্ট করি
আমিঃ হুম
তানজুঃ আমায় যদি তুমি করে বলতা তাহলে খুব খুশি হতাম ।
আমিঃ হাহাহা। আচ্ছা ঠিক আছে ।
আমি আর কোনো কথা না বলে চলে আসলাম রুমে । এসে শুয়ে পড়লাম ।
.
..
...
....
...
..
.
To be continue

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ