২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে ৯ আগস্ট বিস্তারিত পোস্টে।
সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নীতিমালা অনুসারে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিগত কয়েক বছরের মতো এবারো ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শুধু অনলাইনে আবেদন করা যাবে তবে এবার ও গতবারের মত প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে।
যারা ভর্তি হতে পারবেঃ ২০১৮,২০১৯ ও ২০২০ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮,২০১৯ ও ২০২০ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ ২২ বছর।
আবেদন পদ্ধতিঃ শুধুমাত্র অনলাইন এ আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ভর্তির নীতিমালা
একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকলে সরাসরি
Messenger এ Message দিন(কেও ফ্রেন্ড রিকুয়েস্ট দিবেন না)
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন






0 মন্তব্যসমূহ