Recents in Beach

স্বপ্ন দেখতে বারন

স্বপ্ন দেখতে বারন
Md.Razib Mrida

স্বপ্ন দেখতে বারন
স্বপ্ন গুলো তাই প্রতিদিন মৃত হয়ে
কবর হয় নিরবে।

নীল শাড়িটা বিবর্ণ রঙ মেখেছে
কপালে টিপ,, হাতের নীল চুড়ি ভেঙে চূর্ণ।

জ্যোছনার আলোয় ভিজে হাত ধরে
প্রেমে পরায় আমাবশ্যার ভিড় জমেছে।

কথা ছিলো চোখের কাজলে
আদর ছুঁয়ে ভালোবাসা গুলোর
দেয়ালে দেয়ালে সুখ বিলাবে।

আজকাল চোখের কাজল মেঘ জমে
কখনো বর্ষার ঝাপটায় নিরুদ্দেশ হয় তোমার কবিতা।

ফুল গুলো বুঝি আর সুবাস মাখবেনা আমার খোঁপায়
হয়ত আমি আর আমিটাই থাকবনা
 তোমার মনের আকাশটায়।

(ছবি সংগ্রহ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ