করোনা সন্দেহ*
করোনা সন্দেহ* *_সকাল বেলা হঠাৎ করে_* *হাচিঁ দিলাম যখন ,* *_পাশে থেকে বউটা ভয়ে_* *লাফিয়ে উঠলো তখন।* *_দুপুর বেলা হঠাৎ করে_* *গায়ে এলো জ্বর,* *_বন্ধুরা সব চিৎকার করে_* *বলল এখন সর।* *_মাথা ব্যাথা নিয়েই যখন_* *চলে আসলাম বাড়ি* *_বউটা দেখি বাচ্ছা নিয়ে_* *চলছে বাবার বাড়ি।* *_বললাম তারে কোথায় গো_* *যাও কথা বলো' না,* *_করোনা'তে ধরেছে তোমায়_* *তাও কি বোঝ' না।* *_সন্ধাবেলা গলা ব্যাথায়_* *ভয় পেয়ে যায় আমি,* *_মনে হলো সত্যিই আমি_* *করোনার আসামি।* *_ডাক্তার যখন রক্ত নিল_* *পুলিশ আসলো তখন,* *_লাল ফিতা সব বেধে দিল_* *বাড়ি লকডাউন।* *_দুরে গেল আশে পাশে_* *আপন যারা ছিল,* *_করোনা ভাইরাস এখন_* *আমায় মানুষ চেনালো।* *_বাড়িতে শুধু মা রয়েছে_* *সবাই গেছে চলে,* *_মাঝে মাঝে কিছু মানুষ_* *মোবাইলে কথা বলে।* *_মহাবিপদে পাশে শুধু_* *পড়ে রইলো মা,* *_তাইতো বলি মা'গো তোমার_* *নেইকো তুলনা ।* *_আস্তে আস্তে জ্বর তো গেলই_* *গেল সর্দি কাশি,* *_এখন আমি ভালোই আছি_* *নেইতো কোন হাচিঁ।* *_হাসতে হাসতে বউটা এসে_* *কামড় দিয়ে জীভ ,* *_বলল আমায় দেখো তোমার_* *রিপোর্ট নেগেটিভ।* *_শুধু শুধুই কষ্ট দিলাম_* *ক্ষমা করো মোরে,* *_শত বিপদেও যাব না আমি_* *কভু তোমায় ছেড়ে।* *_করোনা তুমি শিখিয়ে দিলে_* *কে আপন কে পর,* *_মায়ের চাইতে নেই তো আপন_* *বাকি সব পর।*
0 মন্তব্যসমূহ